লড়ির ধাক্কায় মৃত্যু হল ভারসাম্যহীন এক মহিলার। ঘটনাটি ঘটেছে, মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লড়ির চালককে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃত ওই মানসিক ভারসাম্যহীন মহিলার নাম নাসতারা খাতুন। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। শনিবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গা এলাকায় ওই মহিলার রক্তাক্ত দেহ জাতীয় সড়কের ওপর পরে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক লড়ির চালককে আটক করেছে পুলিশ।